বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে রক্তাক্ত হামলার ঘটনায় মূল আসামিকে আটক করলো র‍্যাব-৮ 

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি- তানজিল হোসেন:

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা ও গুরুতর জখম মামলার মূল আসামি মোঃ আল-আমীন চৌকিদার (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮। ৩১অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক ১১টা ১৫মিনিটে ভোলা জেলার লালমোহন থানা রোডস্থ জমজম হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ শাহরিয়ার রিফাত অভি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প ও পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করেন। আটক আল-আমীন চৌকিদার পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা এবং কালাই চৌকিদার এর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোসাঃ শাহানাজ পারভিন (৪৫) ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে ২২ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে।

এরপর রাত আনুমানিক ৯টার দিকে আল-আমীন চৌকিদারসহ একদল সন্ত্রাসী লাঠি, রড, দা, বটিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। তারা বাদী ও তার পরিবারের ওপর বেধড়ক হামলা চালিয়ে আহত করেন।

হামলায় বাদীর ছেলে রাকিব গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন বাদী বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বাউফল থানার নং-৩৩, তারিখ: ২৩/১০/২০২৫, জিআর-৩৫৫/২৫ (বাউফল); ধারা ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৪৭/৪৪৮/৫০৬ পেনাল কোড-১৮৬০ অনুসারে রেকর্ড করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমীন চৌকিদার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আসামি আল-আমীন চৌকিদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বাউফলে রক্তাক্ত হামলার ঘটনায় মূল আসামিকে আটক করলো র‍্যাব-৮ 

Update Time : ১২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫