
রানা খান, প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর), গাজীপুরের শ্রীপুরে, রাতের আঁধারে এক সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ই অক্টোবর) রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর উত্তর পাড়ার সাবেক সেনা সদস্য আঃ মোমেনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রথমে বাড়ির গেইটের তালা কেটে বাড়িতে ঢুকে, পরে ঘরের স্টিলের দরজায়,ড্রিল মেশিন দিয়ে সিটকারির পাশে বিশেষ কায়দায় ছিদ্র করে, ভেতর থেকে দরজা খুলে ঘরে প্রবেশ করে।
অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি দরজা খুলে, সাত ভরি স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল ফোন ও নগত ১লক্ষ্য টাকা লুট করে নিয়ে যায় ডাকাততরা। যাওয়ার সময় সব ঘরের দরজায় বাহির থেকে লক করে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা খুলে দেয়।
বাড়ির মালিক মোমেনের স্ত্রী জানান, শুক্রবার দুপুরের পর থেকে বাড়ির সব সদস্য শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে, সন্ধ্যায় বাড়ির সবার চোখে ঘুম চলে আসে। আমরা সবাই সন্ধ্যায় গেইটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি।রাত আনুমানিক দুইটার দিকে ঘরের ভেতরে আলমারির শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়, পড়ে মুখোশ পরা দুই জন লোক আমার গলায় অস্ত্র ঠেকিয়ে ধরে আমার সব গয়নাগাটি ( সাত ভরি) দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ এক লক্ষ্য টাকা নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে ফোন দিলে ফোন রিসিভ করেননি। থানার ডিউটি অফিসার এসআই লাকী বলেন, এই মাত্র অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 























