বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় সরকারি রাস্তার গাছ কর্তন, ঘটনাস্থলে ভূমি কর্মকর্তার অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২৭ Time View

মোঃ সজীব ইসলাম,স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামে সরকারি রাস্তার পাশের ২ টি ইউক্যালিপটাস গাছ কর্তনের অভিযোগ উঠেছে মৃত মজর উদ্দিনের ছেলে মোঃ আজাদ ইসলাম (৪৫)-এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ অক্টোবর) সকালে আজাদ ইসলাম ইউনিয়নের দোহলপাড়া এলাকায় সরকারি রাস্তার পাশে রোপিত দুইটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে। খবর পেয়ে খগাখড়িবাড়ী ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তিত গাছগুলো জব্দ করেন।

ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান,

“সরকারি সম্পত্তি কেউ ব্যক্তিগতভাবে কাটতে বা বিক্রি করতে পারে না। ঘটনাস্থলে গাছগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন,

“সরকারি রাস্তার গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছায়া দেয়ার জন্য লাগানো হয়। এমন গাছ কেউ কেটে নেওয়া এক ধরনের অপরাধ।”

অন্যদিকে, অভিযুক্ত আজাদ ইসলাম গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন,

“গাছগুলো আমার বাড়ির সামনে ছিল, আমি ভেবেছিলাম ব্যক্তিগত জায়গায় পড়েছে।”

এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ডিমলায় সরকারি রাস্তার গাছ কর্তন, ঘটনাস্থলে ভূমি কর্মকর্তার অভিযান

Update Time : ০৩:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫