বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রাথীর হামলা,আহত ২০, ১০টির বেশি গাড়ি ভাঙচুর,,,, ১৪৪ ধারা জারি।

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫২ Time View

ইমরান সরকার: গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের উপর বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকরা হামলা করার অভিযোগ উছেঠে । এ ঘটনার স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় নিশাদের সমর্থকদের ১০টির বেশি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

‎আজ রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।

‎ প্রজ্ঞাপনে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনে বিএনপির দলীয় প্রার্থী ফারুক আলম সরকারের কর্মীরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিশাদের অন্তত ২০ জন সমর্থক আহত হন এবং তাদের ব্যবহৃত ১০টির বেশি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এই সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

‎গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলমের নাম ঘোষণা করেন।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মাঠে কঠোর অবস্থানে রয়েছে। ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিএনপি প্রাথীর হামলা,আহত ২০, ১০টির বেশি গাড়ি ভাঙচুর,,,, ১৪৪ ধারা জারি।

Update Time : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫