
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ সকাল বেলা বাইকেল নিয়ে খেলতে বাহির হয়ে নিখোঁজ হওয়া শিশু আনাসের নিথর দেহ,৪দিন পর বিলের ডুবায় থেকে উদ্ধার করে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়ে গ্রাম থেকে আনাস খান(৫) নামের ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত শিশু আনাস উপজেলার রাজবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীতে পড়তো।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় বোরহান উদ্দিনের বাড়ির কেয়ারটেকার মো. নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহিনুর (৪০) কে আটক করে জেলার গোয়েন্দা পুলিশ।
নিহতের এক আত্মীয় জানান, গত শুক্রবার সকাল ৮টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে খেলতে বের হয় আনাস। ২ ঘণ্টা পরও সে বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজা খুঁজি শুরু করেন। সকাল ১০টার দিকে প্রতিবেশীর বাড়ির উঠানে আনাসের বাইসাইকেলটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুর দাদা হাসেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সুত্র ধরে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একটি টিম কাজ শুরু করেন।
রোববার রাতে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে পাশের বোরহান উদ্দিনের বাড়ির কেয়ার্টেকার ও তার স্ত্রীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞেসাবাদে শিশু হত্যার কথা নিশ্চিত হয়ে তাদেরকে নিয়ে সোমবার সকালের দিকে ঘটনাস্থলে আসে ডিবি পুলিশ। এসময় আটকদের দেওয়া তথ্যমতে ওই বিলের মধ্যে লাশ ফেলার কথা স্বীকার করে। পরে তার দেখানো স্থান থেকে আনাসের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম বলেন,’বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে।
মামলাটি এখন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেখছে। মরদেহ উদ্ধারের আগে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী নজরুল ইসলাম, তার স্ত্রী এবং আরও এক প্রতিবেশীকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ তদন্ত করছে।’
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন,’ ঘটনা অবগত হয়ে গতকাল রাতে সন্দেহজনক ওই দুইজনকে আটক করে সারারাত জিজ্ঞেসাবাদ করলে শিশুর লাশের সন্ধান দেয় তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুর বাইসাইকেল চালানোর দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি আরও তদন্ত করছি। এ ঘটনার সাথে অন্য কিছু রহস্য থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Reporter Name 























