
দশমিনা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের ডাকসু ভিপি নুরুল হক নূর পটুয়াখালী -৩ দশমিনা ও গলাচিপার উদ্দেশ্যে বলেন ,আমি ঢাকা ও নির্বাচন করতে পারতাম কিন্তু আমার নিজ এলাকার জন্য কিছু করতে চাই ।তাই আমি পটুয়াখালী- ৩ আসনে, দশমিনা ও গলাচিপা মেহনতী মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে চাই । আমাকে যদি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি আসনে বসায় তাহলে দশমিনা গলাচিপা স্বাস্থ্য খাতে আরও উন্নয়ন করবে ও রাস্তাঘাট আরও উন্নয়নের দিকে নিয়ে যাবে ।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আরও বলেন আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে গত ১৬ বছর দশমিনা গলাচিপা সাধারণ মানুষ নির্যাতিত হয়েছিল , বিভিন্ন জায়গায় দখলবাজি চাঁদাবাজি ,চর দখল সাধারণ মানুষের উপর নির্যাতিত আর এই দশমিনা গলাচিপার মানুষের উপর হতে দেওয়া যাবে না ।পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা উপজেলায় সাধারণ মানুষ তাকে নিশ্চয়ই ভোট দিয়ে জয়যুক্ত করবে । গতকাল ১৮ ই নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় এই জনসভা দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা কার্যক্রম শুরু হয় । গণঅধিকার পরিষদের ও সাবেক ভিপি নুরুল হক নুর ১১৩-( পটুয়াখালী ৩) আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন ভিপি নুরুল হক নূর ।এ জনসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ লিয়ার হোসেন হাওলাদার আহবায়ক গণ অধিকার পরিষদ ,দশমিনা উপজেলা শাখা ।বিশেষ অতিথি ,সভাপতি মিজান হাওলাদার গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর ,উত্তর ।পটুয়াখালী জেলা গণ অধিকার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ,যুগ্ন আহবায়ক আবু কালাম পঞ্চায়েত গণধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা ।এ জনসভায় আরো উপস্থিত ছিলেন গলাচিপা ও দশমিনা ইউনিয়নের পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Reporter Name 
























