বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও পিয়ন অপসারণের দাবিতে দলিল লেখকদের ধর্মঘাট

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৭ Time View

এস এম মহিদার রহমান , সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা ও আওয়ামী লীগের দোসর অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।

দলিল লেখকগণ অভিযোগ করে গনমাধ‍্যম কর্মীদের বলেন, রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক মহাসিন খান দলিল লেখকদের সাথে বারংবার দুর্ব্যাবহার ও বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির কারণে সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

অভিযোগ করে তারা আরো বলেন, দূর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে তারা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে দলিল লেখকগণ ১৮ নভেম্বর জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার নিকট অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের বিষয়ে কথা বললে, জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা জানান বিভাগীয় কর্মকর্তা (আই আর ও) বিষয়টি হস্তক্ষেপ করছেন।

এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুব উল্লাহ তাকে মিথ্যুক বলে অভিহিত করেন এবং পিয়ন মহাসিনকে পিটিয়ে মারার হুমকি দেন। দলিল লেখকগণ জানান সে মূহুর্তে জেলা রেজিস্ট্রার উত্তেজিত হয়ে দলিল লেখকদের তার রুম থেকে চলে যেতে বলেন।

সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ তাৎক্ষণিকভাবে সভা ডেকে সর্বসম্মতিক্রমে অফিস সহায়ক মহাসিন খান ও তার পক্ষপাতী হওয়ায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র অপসারণের দাবিতে রবিবার ২৩ নভেম্বর- হতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন। উক্ত বিষয়ে দলিল লেখক বৃন্দ হাফিজা হাকিম রুমা ও পিয়ন মহাসিন এর আইনগত ব‍্যাবস্থার জন্য মহা পরিদর্শক নিবন্ধন এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও পিয়ন অপসারণের দাবিতে দলিল লেখকদের ধর্মঘাট

Update Time : ০১:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫