
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ।ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে কোনো অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়,
গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের মোঃ মমিনের হলুদ ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার সঞ্জয় কুমার সিংহ।
অন্যদিকে, একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরও একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে রাঙ্গেরপোতা গ্রামের মাঠে মোঃ সুমন মিয়ার ভুট্টা ক্ষেতের পাশ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন হাবিলদার শিশির কুমার হালদার।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে
Reporter Name 






















