
ক্রাইম রিপোর্টার্স জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ: ঝিনাইদহ মেহেরপুর অদ্য ২৮ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০ ৯ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৯-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ ইমামুদ্দিন এর আমবাগানের মধ্যে হতে নায়েক মোঃ জহির রায়হান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ০৩ জন (পুরুষ-০২, ১। সুজন মল্লিক (২৮), পিতা-বিরেন্দ্রনাথ মল্লিক, গ্রাম-বাগাট (দিঘলকান্দি), থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ ২। মোঃ রাব্বি ফকির (২২), পিতা-মোঃ মুস্তাইন ফকির, গ্রাম-ধাদুয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং নারী-০১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত ধুরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
২। অদ্য ২৮ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের রফিকুল এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০১ জন (জিল্লুর রহমান (২৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-দিগডানা, থানা- ঝিকরগাছা, জেলা-যশোর) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত ধুরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 






















