
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির সতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর কে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবী গুলো বাস্তবায়নের দাবীতে প্রতিকী শাট – ডাউন পালন করছে পাইকগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালের কর্মরত নার্সিং এসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিকী শাট ডাউন পালন কালে বক্তব্য রাখেন নার্সিং সুপার ভাইজার হামিদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স খাদিজা খাতুন,উন্নতি রাণী মন্ডল, মৌসুমী ফৌজদার,শম্পা মন্ডল, মিডওয়াইফারি মোসাঃ রেহেনা পারভীন,শামীম সুলতানা, জেসমিন,বনানী বাওয়ালী, প্রমুখ।
Reporter Name 






















