
এফ,এমএ রাজ্জাক, পাইকগাছা, (খুলনা) গতকাল খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এড জিএম আব্দুস সাত্তার। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন এড প্রশান্ত কুমার মন্ডল। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭০ জন। ১১ টি পদের বিপরীতে ১২ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন। সভাপতি পদে ২ জন অ্যাড. জিএম আব্দুস সাত্তার ও অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্য ১০টি পদের বিপরীতে ১ জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন হয়। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এসএম মোজাফফর হাসান। গত ২৫ নভেম্বর ছিল মনোনয়ন পত্র দাখিল ও বাছাই। ২৬ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ৩০ নভেম্বর নির্বাচনে ৭০ জন ভোটার এর মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গতকাল সমিতির কার্যালয়ে সকাল ১০ টা হতে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৮ ভোট পেয়ে এড জিএম আব্দুস সাত্তার সভাপতি নির্বাচিত হয়েছেন। আর প্রতিদ্বন্ধী প্রার্থী এড প্রশান্ত কুমার মন্ডল পেয়েছেন ২০ ভোট ।
বলে জানান সহকারী নির্বাচন কমিশনাররা হলেন- অ্যাড. অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।
Reporter Name 






















