বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন  পুনরায় সভাপতি -সাত্তার, সম্পাদক – আককাছ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২১ Time View

এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে জিএম আব্দুস সাত্তার ও জিএম আককাছ আলি পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে এডভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এনিয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জিএম আব্দুস সাত্তার। তার নিকটতম এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট। ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এর আগে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন  পুনরায় সভাপতি -সাত্তার, সম্পাদক – আককাছ

Update Time : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫