বাংলাদেশ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নবযোগদানকৃত ইউএন’ওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ, এন সি পির নেতা আমিনুল ইসলাম চৌধুরী, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম কিবরিয়া, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক সিহাব ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি।

সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান।

নিজ পরিচয় উপস্থাপনের পাশাপাশি তিনি উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “বিজয়নগরের উন্নয়নে সবার সহযোগিতা জরুরি। জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”

পরিচিতি পর্ব শেষে উপজেলার বিভিন্ন সমস্যা—সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও পরিবেশ–সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। ইউএনও হাছিবুর রহমান এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সকলের সহযোগীতায় সমাধানের আশ্বাস দেন।

সভা শেষে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে পৃথক আলোচনা হয়। এসব জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলার দায়িত্বভার গ্রহণের পর এ ছিল ইউএনও হাছিবুর রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত সবাই তার নেতৃত্বে বিজয়নগর আরও এগিয়ে যাবে—এ আশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগরে নবযোগদানকৃত ইউএন’ওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫