
মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উক্ত দুই দিবস উদযাপন উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপনের শুরুতে সকালেই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পতাকা উত্তোলনের পর উপজেলা প্রধান সড়কে একটি বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানি। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক স্বপন কুমার বর্মন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, ভার্ড উপজেলা ম্যানেজার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, পুরানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ প্রমুখ।
উক্ত দিবস উদযাপনের আগে পোস্টারিং ও ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।একই দিনে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসও উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব ও ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং মহিলা বিষয়ক অফিস সহকারি ফাইজুল ইসলামের সার্বিক সহযোগিতা ছিল। বক্তব্য রাখেন—বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা স্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সূর্যের হাসি মহিলা সংস্থার সভানেত্রী জামিলা বেগম।
আলোচনা সভার পর পাঁচজন সফল নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তারা হলেন:
মমতা রানী দাস – অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী।
সুরুচি রানী নাথ – শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
পুষ্পরানি নাত সরকার – সফল জননী নারী।
মোছা সাফিয়া – নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী।
মোছা নাসিম আক্তার – সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বম্ভরপুরে দুর্নীতি দমন ও নারীর ক্ষমতায়নের প্রতি সকলে একযোগে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Reporter Name 























