বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর  ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৪২ Time View

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর এবং আনোয়ারা উপজেলার মামুর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইতিহাসের পাঠশালার পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসের পাঠশালার পরিচালক ও সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরদ-দীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, প্রবীণ সাংবাদিক সাইফুদ্দিন, বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সুযোগ্য সন্তান এম. নুরুল হুদা চৌধুরী, মো. ইয়াহিয়া খান কুতুবী, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দেবু, প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, প্রবীণ গবেষক মোহাম্মদ হোসেন, কম্বাইন্ড হিউম্যান রাইট সাধারণ সম্পাদক বাবু বির্দশন বড়ুয়া, সাংবাদিক সুমন বড়ুয়া, সংগঠক স ম জিয়াউর রহমান, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, সঙ্গীতশিল্পী হানিফ চৌধুরী, আলোকচিত্রী সাংবাদিক সমীরণ পাল, পরিবেশবাদী সংগঠক মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক কবি আসিফ ইকবাল, মোহাম্মদ হানিফ মান্নান, মোহাম্মদ মুদ্দাসসির হাসান, অমর কান্তি দত্ত, সোহেল তাজ, মো: নুরুল হোসেন চৌধুরী, ইজাজ চৌধুরী, দেলোয়ার হোসেন মানিক, মোহাম্মদ তারিফ হোসেন, মো. নাজমুল হক শামীম প্রমুখ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ছিলেন একজন আলোকিত মানুষ, যিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকার পাশাপাশি নিজ এলাকা আনোয়ারায় অনগ্রসর জাতিকে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে আজীবন অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক উদ্যোগ আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের জন্য তাঁর জীবন ও আদর্শ অনুসরণীয়। সভায় অসহায়-অনাথ-দুস্থদের মাঝে রান্না করা খাদ্য ও নতুন বস্ত্র উপহার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর  ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫