বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত মনোনীত প্রার্থ লেবু মাওলানা।

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৭০ Time View

ইমরান সরকার:-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি এলাকায় ‘লেবু মাওলানা’ হিসেবেই অধিক পরিচিত।

আজ ১৭ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরমটি গ্রহণ করেন জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

গাইবান্ধা-৩ আসনে বরাবরই বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার জামায়াত নেতার এই মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত মনোনীত প্রার্থ লেবু মাওলানা।

Update Time : ০২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫