
ইমরান সরকার:– গাইবান্ধায় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভিউজের উদ্যোগে
কর্মশালা সকাল ১০ টা শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়ে। এতে সাংবাদিকতা বিভিন্ন বিভাগ নিয়ে প্রশিক্ষণ দেন যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, নয়া দিগন্তের গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান, বৈশাখী টিভি’র রিপোটার মোঃ রাহুল ইসলাম রুবেল, নাগরিক টিভি’র রিপোর্টার আনোয়ার হোসেন শামীম।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোঃ জোবায়ের আলী।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মোঃ রাহুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের দিকনির্দেশনা বক্তব্য দেন গাইবান্ধা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যমুনা টিভির রংপুর ব্যুরো চীফ সরকার মাজহারুল মান্নান, নয়া দিগন্ত’র গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান।
এসময় সাংসদ আব্দুল করিম বলেন, সাংবাদিক পেশা মহৎ পেশা। সাংবাদিকদের মাধ্যমে আমরা ভাল মন্দ দেখতে পাই। তাদের লেখায় উঠে আসে উন্নয়ন, অনিয়ম, সম্ভবনার গল্প।
সমাজের মানুষের সুখে দুঃখে আগে সাংবাদিকরাই পাশে দাড়ায়, তারাই আগে খোঁজ খবর নেয়। এরপর তাদের লেখা বা ছবির মাধ্যমে আমরা জানতে পারি।
এমপি আব্দুল করিম আরো বলেন, একটি দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিক পেশার মান উন্নয়নে এরকম প্রশিক্ষণ আরো বেশী প্রয়োজন। দক্ষ সাংবাদিকরাই দেশের সম্পদ। হলুদ সাংবাদিকরা সমাজের ক্ষতিকর।
Reporter Name 
























