বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৭৮ Time View

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) মারা গেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা পাথরঘাটা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে পাথরঘাটা–বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মারুফকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে খাবার শেষে মারুফ মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও পাথরঘাটার রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর মৃত্যু

Update Time : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫