বাংলাদেশ ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় বৃদ্ধ হত্যা: অন্যতম হোতা তোফাজ্জল কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৩ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ খোকা মিয়া (৭০) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলার ২ নম্বর ও অন্যতম প্রধান আসামি তোফাজ্জল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাটী এলাকায় জমি বণ্টন ও সীমানা নিয়ে বিরোধের জেরে খোকা মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩-এর একটি চৌকস দলের সহায়তায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের কালিরহাট গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বৃদ্ধ খোকা মিয়া হত্যাকাণ্ডে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নাশকতামূলক কর্মকাণ্ড ও অপরাধীদের দমনে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

থানা সূত্রে আরও জানা গেছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় বৃদ্ধ হত্যা: অন্যতম হোতা তোফাজ্জল কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

Update Time : ১০:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫