বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক শৈলকুপা গড়ার অঙ্গীকারে মনোনয়ন দাখিল সহিদুল এনাম পল্লবের

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬১ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ : সোমবার (২৯ ডিসেয়ম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া। তিনি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সমর্থিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী।

মনোনয়ন দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে শৈলকুপাকে দুর্নীতি, সামাজিক সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি আধুনিক শৈলকুপা গড়ে তুলবেন। ভূমি অফিসে দুর্নীতি বন্ধ, পেঁয়াজ চাষিদের জন্য আধুনিক সংরক্ষণাগার, হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া কৃষকের পেনশন, যুবকদের আত্মকর্মসংস্থান, গৃহহীনদের জন্য বাসস্থান, জিকে সেচ প্রকল্প চালু, নারী ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং হাট-বাজার ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন প্রার্থী সহিদুল এনাম পল্লব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আধুনিক শৈলকুপা গড়ার অঙ্গীকারে মনোনয়ন দাখিল সহিদুল এনাম পল্লবের

Update Time : ০২:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫