
তরুণ স্বাধীন বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ২০২৫ সালকে বিদায় জানিয়ে আমরা পদার্পণ করেছি নতুন বছর ২০২৬-এ—আলহামদুলিল্লাহ।
নতুন এই বছরে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন-এর আলোর ফানুস উড়ানোর মহান লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীসহ সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করছি।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম-এর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের সাংবাদিক সমাজের কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিশেষ করে খুলনা জেলার পাইকগাছা উপজেলার
৮ নং রাড়ুলি ইউনিয়ন ও ৭ নং গদাইপুর ইউনিয়নের দুটি আবাসন এলাকায়
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদ স্থাপন,
পাশাপাশি কবরস্থান সংলগ্ন ৮ নং রাড়ুলি ইউনিয়নে একটি এবতেদায়ী মাদ্রাসা উদ্বোধন—এ উদ্যোগ এলাকাবাসীর হৃদয়ে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার স্থান করে নিয়েছে—আলহামদুলিল্লাহ।
এই মহতী উদ্যোগের জন্য পাইকগাছা উপজেলার সংশ্লিষ্ট দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নতুন বছর ২০২৬ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নতুন বছরে প্রত্যাশা—
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপ নিয়ে
সত্যের কলমে, ন্যায়ের পক্ষে এবং দেশ ও জাতির কল্যাণে
দ্রুতগতিতে এগিয়ে যাবে।
নতুন বছর ২০২৬ হোক—
সাহসী সাংবাদিকতা, প্রজ্ঞা ও পারদর্শিতার এক নতুন দিগন্ত।
শুভ নববর্ষ ২০২৬।
শুভেচ্ছান্তে
মোঃ মুজিবর রহমান মল্লিক
সদস্য
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (কেন্দ্রীয় কমিটি)
আলহামদুলিল্লাহ
Reporter Name 






















