
(এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভেনু পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৪ তম জাতীয় মাধ্যমিক স্কুল, কারিগরি ও মাদ্রাসা কর্তৃক শীতকালীন” ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৬ খ্রীঃ আজ ০৪/০১/২০২৬ খ্রীঃ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল করিম -অধ্যক্ষ,পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ।ঐতিহ্যেবাহী পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ বনাম শক্তিশালী সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের সহিত ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উক্ত প্রতিযোগিতার উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়। এই ভেনুতে পাঙ্গাসী ইউনিয়ন, ব্রহ্মগাছা ইউনিয়ন ও নলকা ইউনিয়নের মোট ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগীতায় অংশ নিবে এবং বিজয়ের জন্য লড়বে। ০৪/০১/২০২৬ এবং ০৫/০১/২০২৬ খ্রীঃএই দুই দিন উক্ত প্রতিযোগীতা চলবে এবং ০৫/০১/২০২৬ খ্রীঃ তারিখে চুড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় বিজয়ী চ্যম্পিয়ান দলকে রায়গঞ্জ উপজেলা ভিত্তিক প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে। উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী দলকে সিরাজগঞ্জ জেলা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ায় জন্য লড়াই করবে। এই রিপোর্ট সংগ্রহ করা পর্যন্ত উক্ত ভেনুর প্রতিযোগীতা চলছিল। উপস্থিত ছিলেন উক্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা ও প্রধান শিক্ষক বৃন্দ।
Reporter Name 
























