
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায়, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড শ্রমিক দল।
মঙ্গলবার(৬ ই জানুয়ারি) উপজেলার বরমী বাজারের মুক্তমঞ্চে, দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলে,৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও গাজীপুর জেলা তাতীদলের সদস্য সচিব আল আমিন আকন্দের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, আঃ মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আঃ রাজ্জাক, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান মোড়ল রাসেল।
পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Reporter Name 























