বাংলাদেশ ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় গড়ইখালীতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রায় ২ কোটি টাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের চলমান কাজ পরিদর্শন 

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

খুলনা জেলা প্রতিনিধি :- খুলনার উপকূলীয় সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়ন একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল। প্রতিনিয়ত আম্ফান, সুনামী, ঘূর্ণিঝড়ের প্রকোপে জর্জরিত এ এলাকার মানুষ কে যুদ্ধ করতে হয়। ছিন্নভিন্ন এ অঞ্চলের ওয়াবদা সহ বিভিন্ন রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে সরকারের পাশাপাশি ভূমিকা রাখছে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউএফপি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলন। অবহেলিত পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউএফপি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৯৬ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। ওই প্রকল্পের আওতায় পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা টাস্ক ফোর্স কমিটি গড়ইখালী ইউনিয়নে প্রায় ২কোটি টাকার ওয়াবদা বেড়িবাঁধ ও মাটির রাস্তা সংস্কার এবং এইচবিবি ইটের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রকল্পের কাজ ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। বিশ্বখাদ্য কর্মসুচীতে কমিউনিটি সম্পদ সৃষ্টি প্রকল্পের আওতায় গড়ইখালীর ৫নং ওয়ার্ডের খুদখালির কানু বাবুর বাড়ি হইতে গাংরখী বাজার পর্যন্ত ১ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ৯৭৫ টাকায় ২ হাজার ১৫ মিটার মাটির রাস্তা ও ওয়াপদা বাঁধ সংস্কার শুরু হয়েছে। অপরদিকে, ৫৫ লক্ষ ৩৫ হাজার ৮৮১ টাকার একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইনবাড়িয়া মনির বাড়ি হইতে ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটার মাটির রাস্তা সংস্কার কাজ চলমান। সার্বিক সহযোগিতা করছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বাস্তবায়নে গড়ইখালী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সহযোগী সংস্থা সুশীলন। প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি। ৫ জানুয়ারি সোমবার সকালে এসকল চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। পরিদর্শন কালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পিআইও রাজীব বিশ্বাস, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, আযুব আলীসহ ইউজেডটিএফসি কমিটির সকল সদস্য, পিআইসি কমিটির সদস্যবৃন্দ, সুশীলনের পক্ষে ছিলেন উপজেলা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার ও প্রকল্পের দায়িত্বে থাকা সকল সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছায় গড়ইখালীতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রায় ২ কোটি টাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের চলমান কাজ পরিদর্শন 

Update Time : ১২:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬