
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :- পাইকগাছা পৌরসভায় একটি আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনে স্থান নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন পৌর প্রশাসক।গতকাল বিকালে স্থান নির্বাচনের জন্য পৌরসভার বয়েরা, নিমিখালী ও শিববাটি স্লুইসগেট সংলগ্ন এবং শিববাটি ব্রীজের ওপজিটে রো স্মরণখালীর রোমারডাঙ্গা মৌজা পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সার্ভেয়ার শহিদুল ইসলাম, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কমিটির
অব. সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,
সহকারী অধ্যাপক আবু ছাবাহ গাজী, প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সেক্রেটারি ইলিয়াস হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, শাহিনুর রহমান, মোশাররফ হোসেন, ঠিকাদার প্রভাষক জাহাঙ্গীর আলম, রোহতাব উদ্দিন, বাবুরাম মন্ডল, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পাইকগাছা পৌরসভায় একটি আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনে পৌরসভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জলবায়ু সহনশীল এবং নিরাপদভাবে পরিচালিত বৈশিষ্ট্যসম্পন্ন পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা অপরিহার্য, যার গুরুত্বপূর্ণ অংশ হলো সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন যেখানে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য শোধন করা হয়। এই লক্ষ্য পূরণে পাইকগাছা পৌরসভায় একটি আধুনিক, জলবায়ু সহনশীল ও নিরাপদভাবে পরিচালিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণে স্থান নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় জমি পরিদর্শন করা হয়েছে।
Reporter Name 






















