
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য,জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার(৯জানুয়ারি)বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নরসিংহপুর, আজমপুর ও চুন্টা এলাকায় তিনি দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতের আমীর মাওলানা এনামুল হক, সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন, আশুগঞ্জ উপজেলা আমীর মাওলানা শাহজাহান ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লা এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বক্তব্য দেন। তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণকে আহ্বান জানান।
Reporter Name 























