বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬১ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার ১০ শে জানুয়ারি সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়িয়েলা গ্রামের একটি পরিত্যক্ত স্থানের মাটি খোঁড়াখুঁড়ির সময় সন্দেহজনক বস্তু দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি তারা দ্রুত যৌথ বাহিনীকে অবহিত করেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বিশেষ পদ্ধতিতে দুটি পুরনো গ্রেনেড উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড দুটি শতবর্ষী বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার।

Update Time : ১২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬