
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ও একটি ট্রাকের সংঘর্ষে চারজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলোঘাট ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালিশপুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর একটি টহল গাড়ি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক টহল গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন সেনা সদস্য আহত হন।
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত সেনা সদস্যদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা দ্রুত চিকিৎসা ও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন। :::
Reporter Name 























