বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে পাথরঘাটায় যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৪০ Time View

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা,:জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় তথ্য প্রাপ্তি ও প্রচারে যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে একদিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি )সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আবহাওয়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক তথ্যের গুরুত্ব, ব্যবহার ও প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মি. সুজন বিশ্বাস উপজেলা সমন্বয়ক, সিসিডিবি পাথরঘাটা, বিশেষ অতিথি এ্যাডলিনা স্থিতি সরকার।

সভায় বক্তারা বলেন, সময়োপযোগী ও সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং জীবিকাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, যা একটি জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওরিয়েন্টেশন সভায় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামের সিসিআরসি’র যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এ কর্মসূচির আয়োজন করে সিসিডিবি “প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি–২)” প্রকল্পের আওতায়, পাথরঘাটা, বরগুনা। কর্মসূচিতে অর্থায়ন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Bread for the World, Germany।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে পাথরঘাটায় যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সভা

Update Time : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬