বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০২ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা বাজারে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভাঙ্গা বাজারের ফুটপাত এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখলের কারণে সৃষ্টি হওয়া যানজট ও জনভোগান্তি অনেকটাই কমবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য লিখিত নোটিশ ও মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তা মানেননি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন,

“ভাঙ্গা বাজারের থানারোড এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও অবৈধ দোকানগুলো সরানো হয়নি। তাই আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন,

“শুধুমাত্র প্রশাসনের একক প্রচেষ্টায় ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।”

প্রশাসনের এ অভিযানে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং পথচারী ও যানবাহন চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

Update Time : ০৬:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬