বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার প্রচারণায় বাধা ও নারী হেনস্থার অভিযোগে পাথরঘাটায় জামায়াতের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৮ Time View

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা, বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণায় বাধা, ভয়ভীতি ও নারী কর্মীদের হেনস্তার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নারী ভোটারদের মাঝে দাওয়াত পৌঁছে দিতে গিয়ে বিএনপি ও ধানের শীষের সমর্থকরা নিয়মিত বাধা সৃষ্টি করছে। তাদের নারী কর্মীদের গালিগালাজ, হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানী আক্তার জানান, গত ২২ জানুয়ারি নাচনাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে বিএনপি সমর্থকরা জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্ষণের হুমকি দেয়। এতে কয়েকজন নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একই দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বরইতলায় উঠান বৈঠকের দাওয়াত দিতে গেলে বিএনপি কর্মী সালাম শরীফ এক নারী কর্মীকে গালিগালাজ ও হুমকি দেন। পরদিন তাঁর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই নারী কর্মীর বাড়িতে গিয়ে হামলার চেষ্টা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এছাড়া ২৬ জানুয়ারি নাচনাপাড়া ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের ‘প্রচারনার নিয়ম নাই’ বলে বাধা দেওয়া, কটূক্তি করা এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। এসব ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়।

“নারীরা শান্তিপূর্ণভাবে প্রচারণায় অংশ নেওয়ার সাংবিধানিক অধিকার রাখে। কিন্তু আমাদের মা-বোনদের যেভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে তা গণতন্ত্র ও নারীর নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক,”—বলেন ইরানী আক্তার।

তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং শান্তিপূর্ণ প্রচারণা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দাঁড়িপাল্লার প্রচারণায় বাধা ও নারী হেনস্থার অভিযোগে পাথরঘাটায় জামায়াতের সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬