বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় নতুন ধারা, শেরপুর সদর আসনে এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯০ Time View

মোঃআনোয়ার হোসেন শেরপুর ‎জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর–১ (সদর) আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎“গণভোট–২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর সদর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক।

‎অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

‎পরবর্তীতে পর্যায়ক্রমে শেরপুর–১ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহার পাঠ করেন বিএনপির ধানের শীষ প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মোঃ শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) মোঃ ইলিয়াছ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক প্রার্থী মোঃ লিখন মিয়া এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ আশরাফ আলী।

‎ইশতেহার পাঠ শেষে বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, এক মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতি ও মত প্রকাশ একটি ইতিবাচক ও নতুন রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।

‎এ সময় উপস্থিত বক্তারা অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলের প্রতি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নির্বাচনী প্রচারণায় নতুন ধারা, শেরপুর সদর আসনে এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার

Update Time : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬