বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুমুরদী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল ও গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১১৬ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে ইসরাফিল মোল্লার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।

ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়। মিছিলটি চুমুরদী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিসিবাড়ির মাঠে গিয়ে সমবেত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মিয়া, তার ছোট ভাই চন্দন মিয়া, লিটু মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, ইউসুফ মাতুব্বর, বাদশা মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতারা সাধারণ ভোটারদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

এদিকে রাত ৭টার দিকে রিসিবাড়ির মাঠে কয়েক শত এলাকার মানুষ শীতের রাতে একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে বোনার খিচুড়ি খাওয়ার আয়োজন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চুমুরদী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল ও গণসংযোগ

Update Time : ০৫:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬