
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাপার মনোনীত কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের লাঙ্গল প্রতীকের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপার মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ। সাবেক ইউপি সদস্য জাপানেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ফারুক হোসেন, সাবেক যুব সংহতি সভাপতি মাসুদুর রহমান, সম্পাদক আব্দুর রহিম, আব্দুল গনি সরদার, শিক্ষক জাকারিয়া আহমেদ, কাশেম আলী গাজী, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্কর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালী ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, হরিঢালী ইউনিয়ন সভাপতি মুনছুর গাজী, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, গদাইপুর ইউনিয়ন সভাপতি সোহরাপ গোলদার, সম্পাদক মোবারক ঢালী, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ, অমিত বিশ্বাস, হাসেম ঢালী, পলাশ হরি, মুহম্মদ আলী, আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, অলোকেশ ঢালী, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, শহিদুল ইসলাম ও কেএম রেজাউল ইসলামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 






















