বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট-২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী ও জয়পুরহাট জেলা জামায়াতের সহ-সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “ন্যায়বিচারভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।” এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আব্দুস সোবহান মন্ডল-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

বক্তারা সুশাসন প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর এই জনসভা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জয়পুরহাট-২ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা

Update Time : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬