
ভোলা প্রতিবেদক: ভোলায় “জ্ঞানেই শক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অদ্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ সবুজ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. হাসানুর রশিদ এবং জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী।
আলোচনা সভায় বক্তারা জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনে গণগ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে প্রযুক্তির পাশাপাশি বই পাঠের অভ্যাস বজায় রাখা মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























