বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সামনে, পুলিশে বড় ঝাঁকুনি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

** অতিরিক্ত ডিআইজিসহ শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা একযোগে বদলি

মোঃ সাইফুল ইসলাম:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। এর অংশ হিসেবে অতিরিক্ত ডিআইজিসহ শীর্ষ পর্যায়ের ৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং এসবির অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে—যা নির্বাচন ঘিরে ঢাকা কেন্দ্রিক নিরাপত্তা জোরদারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এছাড়া রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে—যা শিল্প ও গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে রাজশাহীতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটে পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার বদলির আদেশ হঠাৎ করেই বাতিল করা হয়েছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
নির্বাচনকে সামনে রেখে পুলিশের শীর্ষ পর্যায়ে এ ধরনের একযোগে রদবদলকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী ব্যবস্থাপনায় সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নির্বাচন সামনে, পুলিশে বড় ঝাঁকুনি

Update Time : ০৭:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬