বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসলেমগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে ড. সরওয়ার জাহানের ব্যাপক গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জয়পুরহাট ৭নং আহবায়ক জিয়াউর রহমান ফাউন্ডেশন জয়পুরহাট জেলা নির্বাচন পরিচালনা কমিটি প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন)।

শুক্রবার বিকেলে তিনি মোসলেমগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বাজারজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে ড. সরওয়ার জাহান বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত জয়পুরহাট অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চান।

ব্যক্তিগত যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বাজারের ছোট-বড় ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার সঙ্গে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, একজন উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ সরাসরি তাদের দোকানে এসে কথা বলায় তারা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মোসলেমগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে ড. সরওয়ার জাহানের ব্যাপক গণসংযোগ

Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬