বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৮ Time View

এস এম পলাশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। এজন্য ভোটারদের সহযোগিতা চাই। সকলের জন্য নিরাপদ বাসযোগ্য আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আমাকে ধানের শীষে ভোট দিন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে ভোটার ও এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং ভোটারদের সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।

তিনি বলেন, গুপ্ত সংগঠন জামায়াতে ইসলামী তারা ইসলামি দল নয়। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামে কোন দিক নির্দেশনা নেই। তারা আমেরিকাকে খুশি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মুনাফিকির চরিত্র ভোটারদের মাঝে প্রকাশ পেয়েছে। জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ হবে না বলে ফতোয়া দিয়েছেন হেফাজতে ইসলামের আমির। সেজন্য ভোটাররা জমায়াতের দাঁড়িপাল্লাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো এবং সেইসাথে একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির ধানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ঢল জনসমূদ্রে রুপ নিচ্ছে। ধানের শীষের গণজোয়ারে বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ

Update Time : ০৭:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬