
সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধিঃ ডুমুরিয়া- ফুলতলা খুলনা -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবির বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। তিনি তার বক্তব্যে বলেন, দলমত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য চাষীদের ন্যায্য দামে মাছ বিক্রির ব্যবস্থা করা হবে। নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়াসহ সব ধরণের উন্নয়নের আশ্বাস্থ করেন। আমি আপনাদের শাসক হতে চাই না সবার সেবক হতে চাই। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান,ওমর আলী,আব্দুল জব্বার, শেখ অলিউর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান,সরদার আব্দুল মালেক,মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন,আমিনুর রহমান মোড়ল, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন,শেখ হেলাল উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবু দাউদ মোল্লা, জাহানারা রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ । অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এমপি প্রার্থী আলি আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।
খুলনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, আমি এসেছি এই মাটির টানে আপনাদের সেবা দেওয়ার জন্য। ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভূয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে বিশাল জনসভায় নারী-পুরুষ, নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে। তারা ভূয়া সিল ও ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দিবে। আপনারা সজাগ থাকবেন যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। সভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী পুরুষ স্বত্বস্পূর্তভাবে অংশ নেন। এতে এলাকায় জনসমুদ্রে পরিণত হয়।
Reporter Name 






















