বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়ির সামনে হামলার শিকার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসার সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ও জখম হয়।

ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থল দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, “আমি বাজারে যাওয়ার জন্য বের হতেই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।”

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। বর্ণাঢ্য তবে দল পরিবর্তনের কারণে প্রায়শই তিনি রাজনৈতিক আলোচনায় থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নিজ বাড়ির সামনে হামলার শিকার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু

Update Time : ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬