
স্টাফ রিপোর্টার: ঢাকা ৬ আসনের সূত্রাপুরে ভোট কেনার সময় থানা জামায়াতের নায়েবে আমির মোঃ হাবিবকে স্থানীয় জনগণ আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব ভোটারদের কাছে টাকা বিতরণ করছিলেন ৪৪ নং ওয়ার্ডের একটি চাউলের দোকানে। এলাকাবাসী তাকে ধরে ফেলে। ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, যাচাই-বাছাই শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবিবকে দুই দিনের কারাদণ্ড দেন।
স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। জামাতের কর্মীরা বলেছেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রশ্নে জনগণকে কেন ভোট কেনার জন্য প্রভাবিত করা হচ্ছে,” এ নিয়ে সারাদেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।
Reporter Name 























