
চীফ রিপোর্টার:মোঃমৃদুল শাহারিয়ার পিয়াস: রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে সকলকে আহ্বান জানানো
Reporter Name 























