বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় আসমা আজিজ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ Time View

বরগুনা প্রতিনিধি, বরগুনা: বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ–এর নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে ধারাবাহিক উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা বাড়ছে।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলায় তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে আসমা আজিজ সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা বরগুনার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশের ভাষ্য, বরগুনার উন্নয়ন এবং নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন—যেখানে অ্যাডভোকেট আসমা আজিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আসমা আজিজ বলেন, বরগুনা-১ আসনের বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের জীবনযাত্রার সংকট ও দীর্ঘদিনের অবহেলার চিত্র কাছ থেকে দেখেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গত ১৭ বছরে বহু মামলা ও হামলার মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামো উন্নয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন এবং দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন। “জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব,”বলেন তিনি।

মনোনয়নের বিষয়ে প্রত্যাশা জানিয়ে আসমা আজিজ বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পেলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে কাজ করবেন এবং একটি আধুনিক, মানবিক ও উন্নত বরগুনা গড়ে তুলতে চান।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু তাকে ঘিরে যে জনআলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় আসমা আজিজ

Update Time : ০৯:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬