
বিশেষ প্রতিবেদক: কমান্ড চেইন ভেঙে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো থানার ওসি যেন কখনোই সরাসরি মন্ত্রীকে ফোন না করেন। প্রশাসনিক শৃঙ্খলা অমান্য করা হলে তা সহ্য করা হবে না।
মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “কমান্ড চেইনই প্রশাসনের মেরুদণ্ড। এটি ভেঙে ব্যক্তিগত যোগাযোগ বা তদবিরের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, কোনো ধরনের তদবির, দুর্নীতি বা প্রভাব খাটানো বরদাশত করা হবে না।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও বৈঠকে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নিয়মের বাইরে গিয়ে কোনো ধরনের যোগাযোগ বা প্রভাব বিস্তারের সংস্কৃতি বন্ধ করতে হবে, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা অনিবার্য।
Reporter Name 























