বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় তৃণমূল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

বরগুনা জেলা প্রতিনিধি”‘ বরগুনার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে মীরা খানকে নির্বাচিত দেখতে চেয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের একটি অংশ মনে করছেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকা নেতৃত্ব হিসেবে তিনি এ দায়িত্ব পালনে সক্ষম হতে পারেন।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মীরা খান বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক উদ্যোগে অংশ নিয়ে সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তার বাবা জাফর আলী খান আমতলী থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যা তার রাজনৈতিক পরিচিতিকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন স্থানীয়রা।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আমতলী উপজেলা সভাপতি এবং বরগুনা জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বড় ধরনের বিতর্কের বাইরে থাকায় তাকে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী হিসেবে উল্লেখ করছেন নেতাকর্মীরা।

আমতলী, তালতলী ও বরগুনা সদরসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বলেন, সংরক্ষিত আসনে এমন একজন প্রতিনিধিকে দেখতে চান, যিনি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার উন্নয়ন বিষয়ে আন্তরিক। তাদের মতে, তৃণমূলভিত্তিক নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

দলীয় শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান-এর প্রতি আস্থা রেখে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে।

মীরা খান বলেন, বরগুনা-১ আসনের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে তিনি অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। দায়িত্ব পালনের সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের সঙ্গে সংযুক্ত ও জনসম্পৃক্ত নেতৃত্ব সংরক্ষিত আসনে দায়িত্ব পেলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় তৃণমূল

Update Time : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬