বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ী উপজেলা দপ্তর প্রধানগণের সাথে নবনির্বাচিত এমপি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ Time View

ইমরান সরকার:–গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন ৩১ গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এমপি ।

২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এমপি বলেন,আমি দুই উপজেলার সকলের এমপি আগামীতে সকলকে সঙ্গে নিয়ে এ দুই উপজেলাকে সাজিয়ে তুলতে চাই। ন্যায় নীতিতে র্নিভয়ে স্ব স্ব দপ্তর পরিচালনার জন্য তিনি উপজেলার সরকারি কর্মকর্তাদের আহবান জানান। একই সঙ্গে নির্বাচনী এলাকা হতে মাদক নির্মূলে সকলের স্ব স্ব অবস্থান হতে সোচ্চার ও সজাগ থাকার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ এর সভাপতিত্বে এসভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, স্থানীয় জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ী উপজেলা দপ্তর প্রধানগণের সাথে নবনির্বাচিত এমপি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬