বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছার চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও এক মেম্বরের বিরুদ্ধে ভূয়া ওয়ারেশ সনদ প্রদানের অভিযোগে লিগ্যাল নোটিশ 

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ Time View

পাইকগাছা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ভ্রারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্যাহ সরদার ও ঐ ইউনিয়ানের ২ নং ওয়ার্ডের মেম্বর জিএম আমিনুদ্দীনের বিরুদ্ধে পাইকগাছা সিভিল জজ আদালতের আইনজীবী এফএমএ রাজ্জাক এক লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। নোটিশে উল্লেখ্য যে, চাঁদখালী ইউনিয়নের মৃত সৈয়েদ আব্দুল হান্নান একজন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক ছিলেন। তিনি মৃত্যুবরণ করায় তার দুই স্ত্রী, চার পুত্র ও এককন্যা ওয়ারেশ থাকে। সে মোতাবেক গত ৪ মার্চ ২০২৫ উক্ত চেয়ারম্যান এবং মেম্বর তৎমর্মে একখানা ওয়ারেশ কায়েম সনদ প্রদান করেন। সেখানে দুইজন স্ত্রীর নাম মোছাঃ সুরাইয়া বানু ও মার্জিয়া হান্নান উল্লেখ করেন। পরবর্তীতে উক্ত মেম্বর এবং চেয়ারম্যান আর্থিক সুবিধা নিয়ে মৃত্যু আব্দুল হান্নানের ২য় স্ত্রী মার্জিয়া হান্নানের পক্ষ অবলম্বনে প্রথম স্ত্রী সুরাইয়া বানুর নাম বাঁদ দিয়ে গত ২৬ মে একখানি ভূয়া ও যোগাযোগী ওয়ারেশ সনদ প্রদান করেন। এতে মৃত্যু হান্নানের প্রথম স্ত্রী স্বামীর পেনশান ও আনুতোষিক মঞ্জুরী হতে বঞ্চিত হচ্ছেন। তাই লিগ্যাল নোটিশ দ্বারা সুরাইয়া বানুর আইনজীবী ভুয়া ওয়ারেশ সনদটি বাতিল করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশে আরো উল্লেখ্য যে, নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ভূয়া ওয়ারেশ সনদ বাতিল করে আইনজীবীকে না জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছার চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও এক মেম্বরের বিরুদ্ধে ভূয়া ওয়ারেশ সনদ প্রদানের অভিযোগে লিগ্যাল নোটিশ 

Update Time : ১২:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬