বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহবুবা আক্তার জুঁই

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ Time View

বরগুনা জেলা প্রতিনিধি”‘বরগুনা জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুঁই। তিনি প্রায় ১৭ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেহবুবা জুঁই বরগুনা জেলার সাবেক পিপি ও বর্তমান জিপি এবং তালতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ তলুকদারের কন্যা। তিনি বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, মেহবুবা জুঁই একজন সুশিক্ষিত, মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক কর্মী। আন্দোলন-সংগ্রামে, বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। আমতলী ও তালতলী এলাকার নেতাকর্মীরা তাকে বরগুনার সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মেহবুবা জুঁই বলেন, দলীয় দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন এবং আইনি ও রাজনৈতিকভাবে অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, দল উচ্চশিক্ষা, মেধা, পেশাগত দক্ষতা ও রাজনৈতিক অবদান বিবেচনায় প্রার্থী নির্বাচন করবে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতিনির্ধারকরা বরগুনার রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাজনৈতিক মহলে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে ঘিরে আলোচনা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহবুবা আক্তার জুঁই

Update Time : ১০:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬