বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময়।

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৫ Time View

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সাথে শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রাশেদ বলেন, “তৃণমূলের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।” তিনি উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইসতি, উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময়।

Update Time : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬